শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
আরো বিষয় খবর বাংলাদেশ

আলীকদমে বনফুলের শাখা উদ্বোধন

শেয়ার করুন:

ইমতিয়াজ বাবু, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :

বান্দরবান : আলীকদম উপজেলায় বনফুলের শাখা উদ্বোধন হয়েছে মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে। আলীকদম বাজারের প্রাণকেন্দ্রে প্রেসক্লাব ভবনের সামনে তৈরী করা বনফুলের এ শাখার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপির সহধর্মীনি মিসেস মেহ্লাপ্রু।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য থোয়াইচাহ্লা মার্মা, ফাতেমা পারুল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদ ইকবাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মংব্রাচিং মার্মা, সাধারণ সম্পাদক দুংড়ি মং মার্মা, উপজলো পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন বিএসসি সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বনফুল, আলীকদম শাখার প্রোপাইটার মি. অংশেথোয়াই মার্মা জানান, ‘বিশুদ্ধ খাবারের বিশ্বস্থ প্রতিষ্ঠান’ শ্লোগানকে সামনে রেখে বনফুল এর আলীকদম শাখা এ উপজেলার জনগণকে সেবা দিয়ে যেতে বদ্ধপরিকর। এ শাখা উদ্বোধনের ফলে আলীকদম উপজেলার সার্বিক উন্নতি-অগ্রগতি ও সুনাম আরো একদাপ এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস।

বনফুল শাখা উদ্বোধন শেষে পার্বত্যমন্ত্রীর সহধর্মীনি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুরের পক্ষ থেকে এতিমখানা ও অনাথালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies