শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলক
খেলা বিজ্ঞান ও প্রযুক্তি শীর্ষ খবর

সোমবার ‘আভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট’ এর কোয়ার্টার ফাইনাল

শেয়ার করুন:

ঢাকা : বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) কতৃক আয়োজিত ‘আভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০’ এর দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডের শেষ চারটি ম্যাচ ১৩ ডিসেম্বর রবিবার রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়।

সকাল ৭.৩০ এ দিনের প্রথম ম্যাচে এবি কম্পিউটার্সকে হারিয়ে এক্সেল রয়েলস ৯ উইকেটে জয়লাভ করে। ৩ উইকেট পেয়ে ম্যান অব দ্য ম্যাচ হন এক্সেল রয়েলস এর শামীম। দ্বিতীয় ম্যাচে নাঈমা ওয়ারিয়রস্ ১৭ রানের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে সিটি আইটি রোয়ার। ৪ উইকেট পেয়ে ম্যান অব দ্য ম্যাচ হন নিশাত।

দ্বিতীয়ার্ধের খেলায় বাক্কো মুখোমুখি হয় থ্রিএস টাইগার্স এর। প্রথমে ব্যাট করতে নেমে থ্রিএস টাইগার্স বাক্কোকে  ১৩৫ রানের টার্গেট দেয়। ৬২ রানে গুটিয়ে যায় বাক্য। ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন থ্রিএস টাইগার্স এর তৌহিদুল। শেষ  খেলায় আইএসপিএবি এর দেয়া ৫৪ রানের টার্গেটকে হাতে ৮ উইকেট রেখেই জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় এমসিএস সুপার কিং। শেষ খেলায় ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন এমসিএস সুপার কিং এর মেহেদি।

১৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল। সকাল ৭.৪৫ মিনিটে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে আইটি পল্লীর মুখোমুখি হবে এক্সেল রয়েলস। সকাল ৯.৪৫ এ সি এন্ড সি বিক্রমপুরের মুখোমুখি হবে সিটি আইটি রোয়ার। দুপুরের ম্যাচে টিম অরাসের প্রতিদ্বন্দ্বিতা করবে থ্রি এস টাইগার্স। শেষ ম্যাচে ইনপেইস এর মুখোমুখি হবে এমসিএস সুপার কিংস।

প্রসঙ্গত, ১৫ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে আভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

মৈত্রী/ এএ

Powered by Done 5 Technologies