শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলক
আইন-আদালত আরো বিষয় খবর

ভূরুঙ্গামারীতে সাংবাদিক হত্যা চেষ্টার অভিযোগে চেয়ারম্যান আটক

শেয়ার করুন:

আসাদুজ্জামান খোকন, কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম : ভূরুঙ্গামারীতে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদককে হত্যা চেষ্টার ঘটনায় ভূরুঙ্গামারী সদর ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গত শুক্রবার বিকেলে ভূরুঙ্গামারী প্রেস ক্লাবের সম্পাদক ও দৈনিক খোলা কাগজ ভূরুঙ্গামারী প্রতিনিধি এমদাদুল হক মন্টুকে মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করে সদর ইউপি চেয়ারম্যান একেএম মাহমুদুর রহমান রোজেন। এঘটনায় এমদাদুল হক মন্টু বাদী হয়ে রোববার রাতে থানায় একটি মামলা দায়ের করে যার নম্বর ১০। এরই প্রেক্ষিতে সদর ইউপি চেয়ারম্যানকে আটক করে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চেয়ারম্যান রোজেন গত শুক্রবার এসএম ডিজিটাল ক্যাবল নেটওয়ার্কের দুইজন কর্মচারীকে মারধর করে। খবর পেয়ে এসএম ডিজিটাল ক্যাবল নেটওয়ার্কের স্বত্বাধিকারী ও প্রেস ক্লাবের সম্পাদক এবং দৈনিক খোলা কাগজ ভূরুঙ্গামারী প্রতিনিধি এমদাদুল হক মন্টু ঘটনাস্থলে পৌছলে রোজেন তার মাথায় কংক্রিটের ভারী খন্ড দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

ভূরুঙ্গামারী থানার ওসি মুহা: আতিয়ার রহমান সদর ইউপি চেয়ারম্যানকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। ভুরুঙ্গামারী সার্কেলের এএসপি শওকত জানান, সদর চেয়ারম্যানের সন্ত্রাসী কর্মকান্ডে জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে। একজন সাংবাদিককে প্রাণনাশের অভিযোগে মামলা দায়েরের প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা জানান, উক্ত চেয়ারম্যানের সকল অপকর্মের তদন্ত চলছে। ভবিষ্যতে আর কাউকে উপজেলা পরিষদের আইন-শৃংখলা বিঘ্নিত হয় এমন কর্মকান্ড করতে দেয়া হবে না।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies