বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম
খাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
আরো বিষয় খবর বাংলাদেশ

ভূরুঙ্গামারীতে স্বামীর মৃত্যু শোকে স্ত্রীর মৃত্যু

শেয়ার করুন:

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম : ভূরুঙ্গামারীতে স্বামীর মৃত্যুশোক সইতে না পেরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন স্ত্রী। ১৭ জানুয়ারী রোববার রাতে উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বাগভান্ডার গ্রামের আমিন উদ্দিন (৭০) দীর্ঘদিন যাবত নানারকম বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। রাত সাড়ে ৯ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুশোকে স্ত্রী রোকেয়া বেগম (৫৫) অসুস্থ হয়ে পড়েন। এমতাবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোকেয়া বেগম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। স্বল্প সময়ের ব্যবধানে একই বাড়িতে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ইউপি সদস্য আসাদুজ্জামান এরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু অত্যন্ত দুঃখজনক।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies