বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
রাজনীতি শীর্ষ খবর

পৌর নির্বাচনে ফের বিজয়ী আ.লীগের ইসলাম বেবী

শেয়ার করুন:

রশিদ আহমদ, দৈনিক সচিত্র মৈত্রী

বান্দরবান :বান্দরবা‌নে পৌরসভা নির্বাচ‌নে ফের বিজয়ী হ‌য়ে‌ছেন বর্তমান পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী। এ নিয়ে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচনে বিজয়ী হন তিনি। ইসলাম বেবী একই সাথে বাংলাদেশ আওয়ামী লীগ বান্দরবান পার্বত্য জেলার সাধারণ সম্পাদক।

র‌বিবার (১৪ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় ইভিএম এর মাধ্যমে ভোট গণনা শে‌ষে বেসরকারিভা‌বে এ ফলাফল ঘোষণা ক‌রেন বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটা‌র্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম।

বান্দরবান পৌরসভা নির্বাচনে জয়ী হ‌য়ে‌ছেন আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ ইসলাম বেবী। তি‌নি নৌকা প্রতীক নি‌য়ে ৯ হাজার ৫শ’৬১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোহাম্মদ জাবেদ রেজা ধা‌নের শীষ প্রতীক নি‌য়ে পে‌য়ে‌ছেন ৪ হাজার ৫শ’৩৩ ভোট পেয়েছেন বলে জানান বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম।

ফলাফল ঘোষণার পরপরই দলীয় নেতাকর্মীরা আনন্দ মি‌ছিল বের ক‌রেন পৌর এলাকায়।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর বান্দরবান পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ৮ হাজার ৭০৩ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন ইসলাম বেবী। ২০১৬ সালের ০২ ফেব্রুয়ারি তিনি মেয়রের দায়িত্ব বুঝে নেন।

মৈত্রী/ আরএ/ এএ

Powered by Done 5 Technologies