রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
আরো বিষয় খবর বাংলাদেশ

বানভাসি মানুষের পাশে দাঁড়ালো মিনিস্টার মাইওয়ান গ্রুপ

শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক

ঢাকা : সিলেট ও সুনামগঞ্জের বন্যা কবলিত বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে মিনিস্টার মাইওয়ান গ্রুপ। মঙ্গলবার বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসি অসহায় মানুষের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী ও জরুরি চিকিৎসা প্রদান করেছে মিনিস্টার মাইওয়ান গ্রুপের একটি সেচ্ছাসেবক দল।

বন্যা পরিস্থিতি মোকাবিলায় জরুরিভিত্তিতে প্রয়োজনীয় খাদ্যসহ বিশুদ্ধ পানি ও ওষুধ সামগ্রী বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো: খায়রুল হুদা চপলসহ অন্যান্য রাজনৈতিক নেতাকর্মী ও মিনিস্টার গ্রুপের কর্মকর্তা ও সেচ্ছাসেবক দল। তাছাড়া বন্যা শুরু হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে সীমান্তবর্তী বন্যাকবলিত অসহায় প্রান্তিক জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে মিনিস্টার মাইওয়ান গ্রুপ।

এসময় সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. খায়রুল হুদা চপল বলেন, “আকস্মিক বন্যা কবলিত নিরাশ্রয় বাসিন্দাদের পাশে দাঁড়ানোর জন্য মিনিস্টার গ্রুপকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। একই সাথে দেশের সকল বিত্তবান দের অনুরোধ করবো তারা যেন এই সময়ে আমাদের পাশে এসে দাঁড়ায়।”

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies