রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
আরো বিষয় খবর বাংলাদেশ

ভূরুঙ্গাামরীতে লাইসেন্স বিহীন করাত কল মালিককে জরিমানা

শেয়ার করুন:

আসাদুজ্জামান খোকন, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম : ভূরুঙ্গামারীতে লাইসেন্স বিহীন এক করাত কল মালিককে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার দুপুরে উপজেলার আন্ধারীঝাড় বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) খাইরুল ইসলাম। এসময় লাইসেন্স ছাড়া করাত কল পরিচালনার অভিযোগে আন্ধারীঝাড় বাজারের করাত কল মালিক নূরুল ইসলামকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারি কমিশনার (ভূমি) খাইরুল ইসলাম বলেন, লাইসেন্স না নিয়ে করাত কল পরিচালনার অভিযোগে নুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। লাইসেন্স বিহীন করাত কল বন্ধে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

অভিযানকালে দুর্নীতি দমন কমিশন রংপুর কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান ও বন কর্মকর্তা সেকেন্দার আলী প্রমূখ উপস্থিত ছিলেন।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies