শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
আরো বিষয় খবর পার্বত্য

বান্দরবানে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

শেয়ার করুন:

মুহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার :

বান্দরবান : ইয়াবা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। ১৪ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২টায় বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া এ রায় দেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি জিয়াউল হক জিয়া (২৭) আদালতে উপস্থিত ছিলেন। উল্লেখ্য দণ্ডপ্রাপ্ত আসামি বান্দরবান জেলার নাইক্ষ্যছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউনিয়নের ০৫নং ওয়ার্ডস্থ ঘোনারপাড়ার বাদশা মিয়ার ছেলে।

জেলা দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো: ইকবাল করিম এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামি জিয়াউল হক জিয়া ৪৮ হাজার ৭ শত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধ করে।

এ ঘটনায় দায়রেকৃত মামলায় সাক্ষ্য-প্রমাণে বিষয়টি প্রমাণিত হয়েছে। আদালতের বিচারক আসামি জিয়াউল হক জিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন।রায়ের পর উপস্থিত আসামিকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies