শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
আরো বিষয় খবর পার্বত্য

লামায় অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

শেয়ার করুন:

লামা প্রতিনিধি :

বান্দরবান : পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলায় গলায় ফাঁস লাগিয়ে কানিজ ফাতেমা (২২) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূ আত্মহত্যা করেছেন। উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়ার বাসিন্দা এনামের বাড়িতে ঘটনাটি ঘটে। কানিজ ফাতেমা মিশনপাড়ার বাসিন্দা এনামের স্ত্রী ও পাশের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের সুলতান আহমেদের মেয়ে।

সূত্র জানায়, গত এক বছর আগে এনামের সাথে কানিজা ফাতেমার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন সুখে কাটলেও সম্প্রতি তাদের সংসারে অভাব অনটন দেখা দেয়। এ নিয়ে প্রায় সময় উভয়ের মধ্যে ঝগড়া হতো। এ পর্যায়ে সোমবার দিনগত রাত ৯টার দিকে ঘরের পিছনের বারান্দার ভিমের সাথে গলায় ওড়না পেঁছিয়ে ফাঁস দেন গৃহবধূ কানিজ ফাতেমা।

এদিকে গৃহবধূর স্বামী এনাম সাংবাদিকদের জানান, রাতে দুইজনে ঘুমিয়ে পড়েছিলেন। কেন কানিজ ফাতেমা আত্মহত্যা করেছেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না।

এ বিষয়ে আজিজনগর পুলিশ ক্যাম্প ইনচার্জ এনামুল হক বলেন, প্রাথমিক সূরতহাল শেষে ময়নারতদন্তের জন্য গৃহবধূ কানিজ ফাতেমার লাশ বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে। তবে কেন সে আত্মহত্যা করেছে তার কোন সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies