বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
আরো বিষয় উত্তরবঙ্গ খবর

প্রশ্ন ফাঁসের ঘটনায় আরও দুই শিক্ষকসহ তিনজন গ্রেফতার

শেয়ার করুন:

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম : ভূরুঙ্গামারীতে চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় ওই বিদ্যালয়ের আরও দুই শিক্ষক ও একজন অফিস সহায়ককে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হলেও পরে তাদের গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারকৃতরা হলো ওই বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক সোহেল আল মামুন, পদার্থ বিজ্ঞান বিষয়ের শিক্ষক হামিদুল ইসলাম ও অফিস সহায়ক সুজন মিয়া। আজ বৃহস্পতিবার দুপুরে তাদের কুড়িগ্রাম কোর্টে প্রেরণ করা হয়েছে। এ নিয়ে মোট এই ঘটনায় গ্রেফতার হলো ছয়জন।

প্রশ্ন ফাঁসের ঘটনায় মহাপরিচালকের পক্ষে জেলা শিক্ষা কর্মকর্তা শামছুল ইসলাম আজ বৃহস্পতিবার সকালে ওই বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শুরু করেন। তিনি সহকারি প্রধান শিক্ষক খলিলুর রহমানসহ অন্যান্য শিক্ষকদের জবানবন্দী রেকর্ড করেন। তিনি জানান, প্রশ্নপত্র ফাঁস চক্রের সাথে জড়িত কেউ রেহায় পাবে না। জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

এদিকে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রশ্ন ফাঁসের ঘটনায় দিনাজপুর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ফারাজ উদ্দিন তালুকদারকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত টিম ইতিমধ্যে ভূরুঙ্গামারী রওয়ানা হয়েছেন। তদন্ত টিমের অন্য সদস্যরা হলেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উমা) প্রফেসর হারুন অর রশিদ মন্ডল এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চলের উপ-পরিচালক মো. আকতারুজ্জামান।

উল্লেখ্য, এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গত মঙ্গলবার ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমানসহ তিন শিক্ষককে গ্রেফতার করে এবং গণিত, কৃষি, পদার্থ বিজ্ঞান ও রসায়ন বিজ্ঞানের প্রশ্নপত্র উদ্ধার করা হয়। পরে দিনাজপুর শিক্ষা বোর্ড ওই চারটি পরীক্ষা স্থগিত ঘোষণা করে।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies