সোমবার, ৯ নভেম্বর ২০২৬
আরো বিষয় খবর পার্বত্য

মেম্বার এসোসিয়েশন বান্দরবান জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

শেয়ার করুন:

মুহাম্মদ আলী, বান্দরবান প্রতিনিধি :

বান্দরবান : বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন বান্দরবান জেলা প্রতিনিধি সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর। কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর মন্ডল এর সঞ্চালনায় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন মেম্বার এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন ইউপি মেম্বার কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাশেম চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি খান কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন মন্ডল, সর্দার নাজমুল সাকিব সিদ্দিকী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ শওকত হাওলাদার, ছালমা বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী মো: হালিম মৃধা, মহিলা বিষয়ক সম্পাদিকা উম্মে সাজিয়া সুলতানা। ২৫সেপ্টেম্বর রবিবার সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদ হল রুমে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন বান্দরবান পার্বত্য জেলা প্রতিনিধি সম্মেলন এর আয়োজন করা হয়।

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন প্রতিনিধি সম্মেলনে বান্দরবান জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন বান্দরবান ২নং কুহালং ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ হেলাল উদ্দিন মেম্বার। সহ-সভাপতি হয়েছেন ৩নং বান্দরবান সদর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান ও ৩নং ওয়ার্ড সদস্য বীর লাল তংচঙ্গা। সহ-সভাপতি ২নং কুহালং ইউপি প্যানেল চেয়ারম্যান ও ৫নং ইউপি সদস্য বাসিং মং মারমা মেম্বার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লামা সদর ইউপি প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম মেম্বার। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ফাইশাখালী ইউনিয়নের মোঃ হেলাল মেম্বার প্রমুখ।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies