শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রীমালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরুরুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদ
আরো বিষয় খবর পার্বত্য

বিজয় দিবসে লামার দুর্গম পাহাড়ে আলোচনা সভা

শেয়ার করুন:

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি :

বান্দরবান : তথ্য অফিস লামা’র আয়োজনে ২১ ডিসেম্বর (বুধবার) দুপুরে লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের দূর্যোধন ত্রিপুড়া পাড়া কনফারেন্স হলে মহান বিজয় দিবস -২০২২ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । সহকারি তথ্য অফিসার খন্দকার তৌহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার । এতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহাবুবুর রহমান , মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মিল্কি রানী দাশ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগম বিশেষ অতিথি ছিলেন।

সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম পাক হানাদার মুক্ত বাংলাদেশ রাষ্টের । ৩০ লাখ শহীদের শাহাদাতবরণ আর দুই লাখ মা -বোনদের ত্যাগ- তিতীক্ষা এবং কোটি বাঙ্গালির আত্মনিবেদন ও গৌরবগাঁথা জাতিবীরত্বে পরাধীনতার কালো থাবা থেকে মুক্তি পায় বাঙালি জাতি । পুরো পৃথিবীর বুকে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম ভূখন্ডের নাম ভেসে উঠে ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে ৫২’র ভাষা আন্দোলন ,৫৪ ‘র যুক্তফ্রন্ট নির্বাচন ,৬২’র শিক্ষা আন্দোলন ,৬৬’র ছয়দফা ,৬৯ ‘র গনঅভ্যুথান ,৭০ ‘র নির্বাচন ,২ মার্চ গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গঁবন্ধর স্বাধীনতার ঘোষণা ,১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০লাখ শহীদ ও ২ লাখ নির্যাতিত মা-বোনদের ত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা । অর্জিত স্বাধীনতার সুফল ভোগ করছে বাংলাদেশের মানুষ । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ডিজিটাল থেকে ‘স্মার্ট বাংলাদেশে’ রুপান্তরে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন বক্তারা।

এর আগে প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সঙ্গীতানুঠান অনুষ্ঠিত হয় বলে জানান সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদ।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies