শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রীমালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরুরুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদ
আরো বিষয় উত্তরবঙ্গ খবর

ভূরুঙ্গামারীতে ভাসানীর জন্মবার্ষিকী পালন

শেয়ার করুন:

আসাদুজ্জামান খোকন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :

কুড়িগ্রাম : ভূরুঙ্গামারীতে ন্যাশনাল আওয়ামী পার্টির উদ্যোগে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের ভাসানী পল্লীতে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মবার্ষিকী পালন ও আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানী।

ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানীর চেয়ারম্যান হাসরত খান ভাসানী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন। মনিরুজ্জামান খান ভাসানীর সভাপতিত্বে ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানীর রংপুর জেলা শাখার সভাপতি আব্দুর রহমান রেজা, সাধারণ সম্পাদক রফিক, মওলানা ভাসানী মুরিদান অনুসারি সংস্থার সাধারণ সম্পাদক আবু সাঈদ আজাদ ও ভূরুঙ্গামারী ভাসানী পরিষদের সদস্য ইউনুস আলী বক্তব্য রাখেন।

ন্যাশনাল আওয়ামী পার্টির চেয়ারম্যান হাসরত খান ভাসানী বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে মওলানা ভাসানী অবদান কোনো অংশেই কম নয়। বাংলাদেশের উন্নয়ন করতে হলে সকলকে মওলানা ভাসানীর আদর্শ অনুসরণ করতে হবে।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies