বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
আরো বিষয় উত্তরবঙ্গ খবর

ভূরুঙ্গামারীতে মামনি বস্ত্রালয় এন্ড গার্মেন্টস উদ্বোধন

শেয়ার করুন:

আসাদুজ্জামান খোকন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :

কুড়িগ্রাম : ভূরুঙ্গামারীতে মামনি বস্ত্রালয় এন্ড গার্মেন্টসের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা (২৭ জানুয়ারি) ভূরুঙ্গামারী বাজারের প্রাণকেন্দ্রে হাজী আব্দুর রহমান সরকার মার্কেটে মেসার্স মামনি বস্ত্রালয় এন্ড গার্মেন্টসের উদ্বোধন করেন জাতীয় পার্টির ভূরুঙ্গামারী উপজেলা সদস্য সচিব মোঃ ওহেদুজ্জামান। বিশেষ মুনাজাত পরিচালনা করেন মাওলানা আতাউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহ সভাপতি হাবিবুর রহমান, ভূরুঙ্গামারী সরকারি কলেজের অধ্যাপক আজিজুর রহমান স্বপন, ভূরুঙ্গামারী বনিক সমিতির সহ সভাপতি আলহাজ্ব তাইফুর রহমান মুকুল ও স্থানীয় ব্যবসায়ী বৃন্দ।

মামনি বস্ত্রালয়ের প্রোপাইটার মোঃ মোখলেছুর রহমান মুকুল জানান,আমরা গ্রাহকের সঠিক সেবা দিতে বদ্ধপরিকর। পোশাকের গুনগত মান ও সঠিক দামে গ্রাহক হাতের লাগালে পাবে, যা আগে গ্রাহক বাইরে থেকে ক্রয় করতে হয়েছে। ইনশাআল্লাহ এখন সকল ধরণের পোশাক মামনি বস্ত্রালয়ে পাওয়া যাবে এই আশাবাদ ব্যক্ত করে ও সকলের কাছে আন্তরিক ভালবাসা ও দোয়া দরখাস্ত করেন।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies