বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
আরো বিষয় কৃষি খবর

লামায় কারিতাসের বিনামূল্যে সবজি বীজ ও গবাদিপশু বিতরণ

শেয়ার করুন:

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি:

বান্দরবান : জেলার লামা উপজেলায় আর্থসামিজক উন্নয়নের লক্ষ্যে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে সবজি বীজ, গবাদিপশু ও জৈবসার তৈরির উপকরণ বিতরণ করেছে বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের এগ্রো ইকোলজি প্রকল্প-২।

উপজেলার রুপসীপাড়া, ফাঁসিয়াখালী ও লামা সদর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্টি সহ ২৫টি পাড়ার দরিদ্র ১০৪ জন উপকারভোগী পরিবারের মাঝে এসব প্রদান করা হয়। এর মধ্যে ছাগল, শুকর, প্রত্যেককে বিভিন্ন সবজি বীজ, মুরগি, জৈব সার উৎপাদনের জন্য কেঁচো ও লিকুইড উপকরণ।

গতকাল রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি অংহ্লাডুরি পাড়ায় এক বিতরণ অনুষ্ঠানে প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার, মাঠ সহায়ক নিরতা তংচংগ্যা, রিন্টু চাকমা ও সাংবাদিক মো. নুরুল করিম আরমান, পাড়া কারবারী ধুংচিং মার্মা প্রমুখ উপস্থিত উপস্থিত ছিলেন।

এ বিষয়ে প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার বলেন, এগ্রো ইকোলজি প্রকল্প থেকে প্রাপ্ত গবাদিপশু, সবজি বীজসহ উপকরণ উপকারভোগী ও আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে সহায়ক ভূমিকা পালন করবে। পর্যায়ক্রমে চলমান এ কার্যক্রমের আওতায় আরও প্রায় ১০২ পরিবারের মাঝে এসব উপকরণ বিতরণ করা হবে বলেও জানান মাঠ কর্মকর্তা মামুন সিকদার।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies