শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
আরো বিষয় কৃষি খবর

লামায় মৌ চাষ প্রশিক্ষণ শেষে বিনামূল্যের উপকরণ পেল ৯ প্রশিক্ষণার্থী

শেয়ার করুন:

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি:

বান্দরবান : পার্বত্য অঞ্চলে মৌ চাষের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষকের আত্ম-উন্নয়নের লক্ষে দুই দিন ব্যাপী মৌমাছি চাষ প্রশিক্ষণ প্রদান করেছে বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশ’র চট্টগ্রাম অঞ্চলের এগ্রো ইকোলজি প্রকল্প-২।

উপজেলার ফাঁসিয়াখালী, লামা সদর ও রুপসীপাড়া ইউনিয়নের ৯ জন উপকারভোগী কৃষককে নিয়ে গত রবিবার সকালে শুরু হয়ে সোমবার বিকেলে এ প্রশিক্ষণ শেষ হয়। এতে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার।

এ সময় উপস্থিত ছিলেন- হিউম্যানটারিয়ান ফাউন্ডেশনের উপজেলা কো অডিনোটর বীর সিংহ ও সাংবাদিক মো. নুরুল করিম আরমান প্রমুখ। শেষে প্রশিক্ষণাথীদের হাতে মৌ চাষ উপকরণ হিসেবে বিনামূল্যে মৌ বক্স, স্কুলেডর, নেট, কুইন গেইট, হ্যান্ড গ্লাভস বিতরণ উদ্ভোধন করেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কী রানী দাশ।

এ বিষয়ে প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার বলেন, ফসল উৎপাদন বৃদ্ধি, কৃষকের আতœ উন্নয়ন ও পুষ্টি চাহিদা মেটাতেই মূলত এ প্রশিক্ষণের আয়োজন।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies