রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
আরো বিষয় উত্তরবঙ্গ খবর

ভূরুঙ্গামারীতে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ

শেয়ার করুন:

ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি :

কুড়িগ্রাম : ভূরুঙ্গামারীতে বৃহস্প‌তিবার (১৬মার্চ) সন্ধ্যায় উপ‌জেলার সদর ইউনিয়নের সাদ্দাম মোড় এলাকায় খবিরুল ইসলাম না‌মের এক চা‌লের ব‍্যবসায়ীর গোডাউন থে‌কে ১৪৮ মন সরকারি চাউল জব্দ ক‌রেন ভূরুঙ্গামারী থানা পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধ‌রে ধান, চাল কেনা বেচা কর‌ছে। হতদ‌রিদ্রদের মা‌ঝে বিতরণ করা চালসহ সরকা‌রের বি‌ভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচির চাল কি‌নে বি‌ক্রি কর‌তেন।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই নেওয়াজ এর নেতৃত্বে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি প্রতিনিধি দল অভিযান চালায়। এ‌ সময় সাদ্দাম মোর এলাকায় চা‌লের ব‍্যবসায়ী খবিরুল এর গোডাউন থে‌কে ১৪৮ মন(৫৯২০কেজি) চাল জব্দ ক‌রা হয়।

এ বিষয়ে ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুর রহমান রোজেন কে মুঠোফোনে একাধিকবার কলদিয়েও যোগাযোগ করা সম্ভব হয় নি।

ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম বলেন, সরকারি চাউল সহ একজনকে আটক করা হয়েছে। মমলা প্রক্রিয়াধীন আছে।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies