শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
আরো বিষয় খবর পার্বত্য

লামায় হায়দারনাশী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

শেয়ার করুন:

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি :

বান্দরবান : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা উপজেলার হায়দারনাশী উচ্চ বিদ্যালয়ে তিনদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বৃহস্পতিবার বিকেলে সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার খেকে বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের নিয়ে ১০ ইভেন্টে খেলাধূলা ও ৯ ইভেন্টে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সমাপনী দিন বিকেলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল। এতে উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ন কবির, হায়দারনাশী মোহাম্মদীয় দাখিল মাদ্রসার সুপার মোহাম্মদ হোসাইন, ইউনিয়ন পরিষদ সদস্য কুতুব উদ্দিন ও হেলাল উদ্দিন, অভিভাবক সদস্য মমতাজুল হক ও নুুরুল গফ্ফার, ইউনিয়ন যুবলীগের সভাপতি জাফল ইকবাল চৌধুরী, হায়দারনাশী মডেল স্কুলের প্রতিষ্ঠাতা শিমুল সুশীল, ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শফিউল আলম প্রমুখ বিশেষ অতিথি ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল বলেন, শিক্ষার্থীদের শরীর ও মনকে সুস্থ রাখতে লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধূলার কোন বিকল্প নেই।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies