শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
আরো বিষয় উত্তরবঙ্গ খবর

ভূরুঙ্গামারীতে বন্যা কবলিত ৬৫০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

শেয়ার করুন:

আসাদুজ্জামান খোকন, কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম : ভূরুঙ্গামারীতে বন্যা কবলিত ৬৫০ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিলখুড়ি ও তিলাই ইউনিয়নে বন্যায় কবলিত এসব পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়।

বন্যায় কবলিত প্রত্যেককে পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে দশ কেজি চাল, এক কেজি চিড়া, আধা কেজি চিনি, এক কেজি লবণ, আধা কেজি মসুর ডাল ও আধা লিটার সোয়াবিন তেল দেওয়া হয়।

তিলাই ইউনিয়নে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা এবং শিলখুড়ি ইউনিয়নে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুল ইসলাম এসব খাদ্য সহায়তা বিতরণ করেন।

এসময় অন্যদের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শাহিনুর আলম ও শিলখুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা বলেন, বন্যা মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। বন্যা কবলিত অন্যান্য ইউনিয়নগুলোতে পর্যায়ক্রমে খাদ্য সহায়তা দেওয়া হবে।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies