সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রী
অর্থ ও বাণিজ্য আরো বিষয় খবর

দিলকুশায় নতুন হেড অফিসে এনবিএল সিকিউরিটিজ লিমিটেড

শেয়ার করুন:

মৈত্রী নিউজ ডেস্ক :

ঢাকা : এনবিএল সিকিউরিটিজ লিমিটেড আজ রাজধানীর বাণিজ্যিক কেন্দ্র মতিঝিল এলাকার দিলকুশায় অবস্থিত এর নতুন প্রধান কার্যালয়ে (হেড অফিস) স্থানান্তরিত হয়েছে। নতুন প্রধান কার্যালয়ে সকল আধুনিক ও প্রযুক্তিগত সুযোগ-সুবিধা আছে, যার ফলে এখন থেকে বিনিয়োগকারীরা আরও সুবিধাজনকভাবে এবং সহজে বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।

এনবিএল সিকিউরিটিজের নতুন ঠিকানা – ২০ তলা, ইউনুস ট্রেড সেন্টার (৫২-৫৩, দিলকুশা সি/এ, মতিঝিল, ঢাকা – ১০০০)। এনবিএল সিকিউরিটিজ এর আগে দিলকুশায় অবস্থিত রহমত টাওয়ারের ৫ম তলা থেকে এর কার্যক্রম পরিচালনা করে আসছিল।

এনবিএল সিকিউরিটিজ এর নতুন প্রধান কার্যালয় থেকে গ্রাহকদের সেবা প্রদান অব্যাহত রাখবে এবং ধারাবাহিকভাবে উন্নত প্রযুক্তির সাহায্যে বিনিয়োগকারীদের জন্য আরও উন্নত ও সময় উপযোগী অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রচেষ্টা চালিয়ে যাবে।

মৈত্রী/এফকেএ/এএ

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies