বুধবার, ১১ নভেম্বর ২০২৬
আরো বিষয় উত্তরবঙ্গ খবর

নাগেশ্বরীতে শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন

শেয়ার করুন:

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রাম : নাগেশ্বরীতে বাংলাদেশের আধুনিক ক্রীড়াঙ্গনের অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার বেলা ১১টায় এ উপলক্ষে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান এবং শিক্ষার্থীদেরকে গাছের চারা বিতরণ করা হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদের সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন অফিসার মোফাখ্খারুল ইসলামের সঞ্চালণায় এ সময় শহীদ শেখ কামালের স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রোকনুজ্জামান শিমু, মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম, অফিসার ইনচার্জ আশিকুর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মতিয়ার রহমান নান্টু, যুব উন্নয়ন অফিসার মকবুল হোসেনসহ অন্যরা।

শেষে ডিএম একাডেমি ফুটবল মাঠে প্রীতি ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

মৈত্রী/এফকেএ/এএ

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies