শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
অর্থ ও বাণিজ্য আরো বিষয় খবর

সোনালী লাইফ ইন্সুরেন্সের পেমেন্ট নগদে দিলেই ক্যাশব্যাক

শেয়ার করুন:

মৈত্রী নিউজ ডেস্ক :

ঢাকা : ইন্সুরেন্স পেমেন্ট এখন মুহূর্তেই দেওয়া যায় নগদের মাধ্যমে। তাৎক্ষণিক এই সেবার সঙ্গে সঙ্গে এখন গ্রাহকেরা চাইলে সোনালী লাইফ ইন্সুরেন্সের পেমেন্ট প্রদান করে ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন নগদের মাধ্যমে।

দেশের বাজারে সেবা দেওয়ার এক দশক পূরণ করল সোনালী লাইফ ইন্সুরেন্স। প্রতিষ্ঠানটির ইন্সুরেন্স সেবা এখন দেশের গ্রামের প্রান্তিক মানুষের হাতে পৌঁছে গেছে নগদের মাধ্যমে। সোনালী লাইফ ইন্সুরেন্সের এর ১০ বছর পূর্তি উপলক্ষে এখন কোনো গ্রাহক ১৫ হাজার টাকা বা তার বেশি টাকার প্রিমিয়াম নগদের মাধ্যমে পেমেন্ট করলে পাবেন ৫০ টাকা ক্যাশব্যাক। একজন গ্রাহক নগদ অ্যাপ ব্যবহার করে বা *167# (ইউএসএসডি) চেপে মার্চেন্ট পে, বিল পে ও ই-কমার্স গেটওয়ে মাধ্যমে পেমেন্ট করলে এই ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

৫ আগস্ট থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে আগামী ৩০ নভেম্বর ২০২৩ পর্যন্ত। ক্যাম্পেইনে একজন গ্রাহক যত খুশি ততোবার উপভোগ করতে পারবেন।

ক্যাম্পেইনের বিষয়ে নগদের চিফ কমার্সিয়াল অফিসার সিহাব উদ্দীন চৌধুরী বলেন, ‘নগদের মাধ্যমে এখন দেশের প্রায় সব ইন্সুরেন্সের পেমেন্ট প্রদান করা যায়। আমাদের অন্যান্য ব্যবসায়িক পার্টনারের মতো এবার আমরা সোনালী লাইফ ইন্সুরেন্সের সাথে ক্যাশব্যাক প্রদান করছি। গ্রাহকের যাতে লাভ হয়, সে জন্য আমরা আরো ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করছি।’

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies