শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রীমালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরুরুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
বিজ্ঞান ও প্রযুক্তি

প্রযুক্তি বাজারে গিগাবাইটের নতুন দুই কৃত্তিম বুদ্ধিমত্তার মাদারবোর্ড

শেয়ার করুন:

ঢাকা : স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড আজ গিগাবাইট ব্রান্ডের অরাস এক্স৮৭০ ও এক্স৮৭০ই মডেলের দুটি নতুন মাদারবোর্ড বাজারে উন্মুক্ত করেছে। এই মাদারবোর্ড দুটি কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষমতা দিয়ে সজ্জিত, যা ব্যবহারকারীদের কম্পিউটিং অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান এই লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত শীর্ষস্থানীয় আইটি ব্যবসায়ী ও সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “গিগাবাইট অরাস এক্স৮৭০ ও এক্স৮৭০ই মাদারবোর্ড দিয়ে আমরা বাংলাদেশের কম্পিউটার ব্যবহারকারীদের জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করতে চাই। এই মাদারবোর্ডগুলোতে ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহারকারীদের কাজের দক্ষতা ও নির্ভরযোগ্যতা বহুগুণে বাড়িয়ে দিতে সক্ষম।”

গিগাবাইট অরাস এক্স৮৭০ শক্তিশালী পারফরম্যান্স, দ্রুত ডেটা ট্রান্সফার এবং উন্নত কুলিং সিস্টেম বৈশিষ্ট্যসহ এএমডি রাইজেন ৯০০০, ৮০০০ এবং ৭০০০ সিরিজের প্রসেসর সমর্থন করে। অন্যদিকে, গিগাবাইট এক্স৮৭০ই গেমার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আদর্শ, মাদারবোর্ড গুলোতে রয়েছে ডিজিটাল টুইন ফেজ ভিআরএম সলুশন যা নিশ্চিত করবে পাওয়ারফুল পারফর্মেন্স, ওভারক্লকিং যা যেকোন এপ্লিকেশনের জন্য আদর্শ। এতে রয়েছে ডুয়াল চ্যানেল ডিডিআর৫ ৪ টি ডিআইএমএমএস স্লট যা এএমডি এক্সপো মেমোরি মডিউল সাপোর্ট করবে। দ্রুত ডেটা অ্যাক্সেস এবং ডেটা ট্রান্সফারের জন্য রয়েছে ৪টি পিসিআইই ৫.০ স্লট এবং ৪টি এম.২ স্টোরেজ স্লট।

এই দুটি মাদারবোর্ডে ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহারকারীদের কাজের ধরন অনুযায়ী সিস্টেমকে অপটিমাইজ করে, যার ফলে কাজের গতি বাড়ে এবং শক্তি খরচ কমে।

আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স সমর্থিত গিগাবাইট অরাস এক্স৮৭০ ও এক্স৮৭০ই মাদারবোর্ড গুলো খুব শীঘ্রই সারাদেশের কম্পিউটার শোরুমগুলোতে পাওয়া যাবে।

 

এএ

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies