সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
রাজনীতি

খালেদা জিয়ার জন্মদিনে সাতকানিয়ায় বিএনপির দোয়া মাহফিল

শেয়ার করুন:

মৈত্রী ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সাতকানিয়ায় মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শুক্রবার বিকেলে উত্তর সাতকানিয়া বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উত্তর সাতকানিয়া বিএনপি নেতা মো. আবুল হোসেনের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব রাজিব জাফর চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে রাজিব জাফর চৌধুরী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজ জন্মদিন। তিনি নিজে কোনো অনুষ্ঠান পালন করেন না। তবে দলীয়ভাবে সারা দেশে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। বাংলাদেশের গণমানুষের মুক্তির সংগ্রামে বেগম খালেদা জিয়ার ভূমিকা অনন্য। তিনি ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, জেল-জুলুমের মাধ্যমে গণতন্ত্র পুনঃউদ্ধারে নিরলস সংগ্রাম করেছেন। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় তিনি আজও আপসহীন। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলেই তার স্বপ্ন ও দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়িত হবে।

বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা অধ্যাপক এহসানউল মোল্লা, ইলিয়াছ বাবুল, জসিম উদ্দীন, আরমান, আমির হোসেন, তসলিম উদ্দীন, নুরুল কবির, নাছির, আবু ছালেক ও উসমান, দক্ষিণ জেলা যুবদল নেতা ইন্জিনিয়ার আবুল কালাম, চন্দনাইশ উপজেলা যুবদল নেতা মো ফারুক মিয়া, জাগিরর হোসেন, মোঃ সুমন খান, ধর্মপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুবদল নেতা আজম আলমগীর, মাহবুবুল আলম, আনোয়ার, নুরুল আলম, লোকমান ও আব্দুস শুক্কুর, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক অলিউল হোসেন রুবেল, ছাত্রদল নেতা উমর ফারুক,ইমন,রাকিব ও আরিয়ান, শ্রমিকদল নেতা- হাবীব, মোস্তাক ও নাজিম উদ্দীন।

মৈত্রী/একেএ/এএ

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies