মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
খবর পার্বত্য

রুমায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ র্শীষক সেমিনার ও প্রদর্শনী

শেয়ার করুন:

রুমা প্রতিনিধি :
স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে জনজীবন সহজ করতে বান্দরবানে রুমায় দুই দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে (১১ জুন ২০২৬) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আইএনএসআরএস, বিসিএসআইআর, ঢাকার সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. অজয় কান্তি মন্ডল।

তিনি লাগসই প্রযুক্তির সম্ভাবনা, গ্রামীণ উদ্ভাবন এবং স্থানীয় সমস্যা সমাধানে বিজ্ঞানের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী। তিনি বলেন, পাহাড়ি অঞ্চলের কৃষি, পানি ও জ্বালানি সমস্যা সমাধানে লাগসই প্রযুক্তিই হতে পারে মূল চাবিকাঠি। স্থানীয় উদ্ভাবকদের পাশে উপজেলা প্রশাসন সবসময় থাকবে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আয়োজনে সহযোগিতায় ছিল- রুমা উপজেলা প্রশাসন, বান্দরবান ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ – বিসিএসআইআর।

সেমিনারে আরো বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার ফরিদুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুকান্ত দেব।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক (ডেন্টাল) ডা. এ ডি এম রিয়াদ, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা আয়েশা আক্তার, রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নিখিল কান্তি দাস, রুমা প্রেস ক্লাবের সভাপতি শৈহ্লাচিং মার্মা, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা জুলিয়েট ত্রিপুরা, যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র সুপারভাইজার মোহাম্মদ হাফিজুর রহমান, গালেঙ্গ্যা ইউপি চেয়ারম্যান মেনরত ম্রো, রুমা আবাসিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকসহ স্বাস্থ্য কর্মী সিনিয়র শিক্ষক শর্মীষ্ঠা চাকমা, বেসরকারি সংস্থা সিসিডিবি র উপজেলা কর্মকর্তা সাচিং ও পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র সুপারভাইজার উদ্দীপন ত্রিপুরাসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

১১-১২ জুন দুই দিনের এই প্রদর্শনীতে স্থানীয় উদ্ভাবকরা তাদের তৈরি বিভিন্ন লাগসই প্রযুক্তি তুলে ধরছেন। পরিবেশবান্ধব জ্বালানি, কৃষি যন্ত্রপাতি ও দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানের সহজ উপায়গুলো দেখতে উপজেলার শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ ভিড় করছেন।

এ ধরনের আয়োজন রুমার তরুণদের বিজ্ঞানমনস্ক করে তুলবে এবং স্থানীয় সমস্যার স্থানীয় সমাধান বের করতে উৎসাহ দেবে বলে মনে করছেন আয়োজকরা।

মৈত্রী/এইচ.এম।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies