শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলক
খবর বাংলাদেশ শীর্ষ খবর

জুলাই মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

শেয়ার করুন:

ঢাকা : দেশে জুলাই মাসে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে। ফলে চলতি বছরের ৩১ মে জ্বালানি তেলের দাম নিয়ে সরকারের সর্বশেষ জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী মূল্যহার জুলাই মাসেও বলবৎ থাকবে।

মঙ্গলবার (৩০ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে তা জানানো হয়েছে।

এতে বলা হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ৩১ মে ২০২৬ তারিখে প্রজ্ঞাপনমূলে ভোক্তা পর্যায়ে ডিজেলের বিক্রয় মূল্য ১৫৫ টাকা লিটার, অকটেন ১৪৫ টাকা লিটার, পেট্রোল ১৪০ টাকা লিটার, কেরোসিন ১৩৫ টাকা লিটার নির্ধারণ করা হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে উক্ত মূল্যহার জুলাই ২০২৬ মাসের জন্য অপরিবর্তিত রাখা হলো। এ মূল্যহার ১ জুলাই থেকেও কার্যকর থাকবে।

উল্লেখ্য, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় চলতি বছরের ৩১ মে রাতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

মৈত্রী/এইচ.এম।

Powered by Done 5 Technologies