শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলক
অপরাধ উপজেলা খবর

নাইক্ষ্যংছড়িতে সাংবাদিকের বাসা থেকে মোটর সাইকেল চুরি

শেয়ার করুন:

নাইক্ষ্যংছড়ি :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের সদর ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম বাইশারী এলাকায় নিজ বাসা থেকে সাংবাদিক আবদুর রশিদের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ জুলাই) গভীর রাতে  এ ঘটনা ঘটে। চুরি হওয়া মোটরসাইকেলটি লাল রঙের টিভিএস অ্যাপাচি আরটিআর (TVS Apache RTR), যার রেজিস্ট্রেশন নম্বর কক্সবাজার ল-১১-২৭১০।

সাংবাদিক আবদুর রশিদ ৭১ টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

আবদুর রশিদ জানান, গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র অত্যন্ত পরিকল্পিতভাবে আমার বাসার বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। সকালে বিষয়টি জানতে পেরে আমি হতবাক হয়ে যাই। দীর্ঘদিনের কষ্টার্জিত অর্থ দিয়ে কেনা মোটরসাইকেলটি ছিল আমার পেশাগত দায়িত্ব পালনের অন্যতম প্রধান বাহন। সংবাদ সংগ্রহ ও বিভিন্ন এলাকায় যাতায়াতের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় ছিল।

তিনি আরও বলেন, “ঘটনার পরপরই স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করেছি। আমি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত তদন্তের মাধ্যমে মোটরসাইকেলটি উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। তারা বলেন, সম্প্রতি এলাকায় চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এ ধরনের অপরাধ দমনে নিয়মিত টহল ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

মৈত্রী/এইচ.এম।

Powered by Done 5 Technologies