রোয়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় ৪ বছরের শিশু নিহত
রোয়াংছড়ি : বান্দরবানের রোয়াংছড়িতে পাথরবোঝাই ড্রাম ট্রাকের চাপায় রিমিতা তঞ্চঙ্গ্যা নামে ৪ বছরের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই, ২০২৬) ৩নং আলেক্ষ্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ওয়াগয়পাড়া এলাকায় রোয়াংছড়ি থানার সামনে সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক চালক ফোরকানকে (৪৫) আটক করা হয়েছে।
আটক ফোরকান চকরিয়া উপজেলার ডুলাহাজারা দক্ষিণ রনমহল গ্রামের বাসিন্দা নবী হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রিমিতাকে নিয়ে বাবা নিরজয় তঞ্চঙ্গ্যা মোটরসাইকেলে রোয়াংছড়ি বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে রোয়াংছড়ি থানার সামনে রুমামুখী একটি পাথরবোঝাই ড্রাম ট্রাককে সাইড দিতে গিয়ে ট্রাকের ধাক্কায় বাইক থেকে তার কন্যাশিশুটি ট্রাকের চাকার নিচের পড়ে যায়। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।
রোয়াংছড়ি থানার ওসি মোহাম্মদ হুমায়ুন কবীর বলেন, ঘটনাস্থল থেকে চালক ফোরকান (৪৫)কে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মৈত্রী/এইচ.এম।

