বান্দরবানে এপেক্স ও রোটারি ক্লাবের উদ্যোগে বন্যার্তদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ
বান্দরবান : দি ন্যাশনাল এসোসিয়েশন অব এপেক্স ক্লাবস অব বাংলাদেশ ও রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রাল-এর যৌথ উদ্যোগে বন্যা কবলিত এলাকা বান্দরবানে খাদ্য সহায়তা প্যাকেট বিতরণ করা হয়েছে।
বান্দরবান পৌরসভা কার্যালয়ে আয়োজিত এ মানবিক সেবা কার্যক্রমের উদ্বোধন করেন এপেক্স বাংলাদেশের এলজিপিএনপি ও লাইফ গভর্নর এপেক্সিয়ান রেজোয়ান সাইদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো: নুরুল আমিন চৌধুরী আরমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এনভিপি এপেক্সিয়ান নজরুল ইসলাম, রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রাল-এর অতীত সভাপতি রোটারিয়ান সৈয়দ মোহাম্মদ আজিজ নাজিমউদ্দিন, এবং এপেক্স বাংলাদেশের এনআইআরডি এপে. কামাল পাশা।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান অ্যাডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিম, রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের সভাপতি রোটারিয়ান মো. শাইফুদ্দিন, অতীত ডেপুটি গভর্নর রোটারিয়ান মুবীনুল হক মুমিন, মোহাম্মদ ফরহাদ হোসাইন, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ হাসান, রোটারিয়ান মো. সাজ্জাদ হোসাইন, এপেক্স ক্লাব অব বান্দরবানের সভাপতি এপে. ইঞ্জিনিয়ার রুই প্রু অং মার্মা, পিপি এপে. মোজাম্মেল হক, সেক্রেটারি এপে. মাসং চিং, সেবা পরিচালক এপে. অং মে, এপেক্স ক্লাব অব নীলাচলের পিপি এপে. হিলি প্রু, সেক্রেটারি এপে. লিটন কান্তি সরকার, এপেক্স ক্লাব অব সাংগুর প্রেসিডেন্ট এপে. পাপন বড়ুয়া, সিনিয়র সহ-সভাপতি আব্দুর শুক্কর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগের সময়ে মানবতার সেবায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সম্মিলিত প্রচেষ্টা বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সেবামূলক সংগঠনকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
আয়োজকরা জানিয়েছেন, মানবিক সেবার এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মৈত্রী/এইচ.এম।

