সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
খবর

নৈতিক চরিত্র ও জ্ঞান অর্জনে রুকনদের শ্রেষ্ঠত্বের দৃষ্টান্ত স্থাপন করতে হবে : এটিএম মাসুম

শেয়ার করুন:

মৈত্রী ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলা শাখার উদ্যোগে দুই দিনব্যাপী রুকন (সদস্য) শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্র ও শনিবার (৩১ জুলাই-১ আগস্ট) জেলা জামায়াতের আমীর এস এম আবদুচ ছালাম আজাদের সভাপতিত্বে বাইসিমা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম মাসুম।

প্রধান অতিথির বক্তব্যে এটিএম মাসুম বলেন, বর্তমান প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর সব স্তরের রুকন ও দায়িত্বশীলদের নৈতিক চরিত্র এবং জ্ঞান অর্জনে শ্রেষ্ঠত্বের নজির স্থাপন করতে হবে। তিনি সংগঠনজুড়ে আনুগত্য ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি একটি পবিত্র পরিবেশের মাধ্যমে আখিরাতমুখী সুন্দর জীবন গড়ে তোলার আহ্বান জানান। অতীত ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, নবী-রাসূল ও সাহাবীরা চরম পরীক্ষার মুখেও দৃঢ় ঈমানের মাধ্যমে সফল হয়েছিলেন। আজকের কর্মীদেরও নানা পরীক্ষার মুখোমুখি হতে হবে এবং ধৈর্য ও ঈমানের সাথে তাতে উত্তীর্ণ হতে হবে।

জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আবদুল আউয়ালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা মো: শাহজাহান, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, অধ্যাপক মো: নুরুল আমীন চৌধুরী ও কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীসহ স্থানীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ।

মৈত্রী/এইচ.এম।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies