সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
খবর নির্বাচিত

বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

শেয়ার করুন:

মৈত্রী ডেস্ক : গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার প্রতিবাদে বান্দরবানে স্মারকলিপি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর বরাবরে পাঠানো এই স্মারকলিপিটি বান্দরবান জেলা প্রশাসকের মাধ্যমে জমা দেয় ১১ দলীয় ঐক্য বান্দরবান জেলা আহ্বায়ক কমিটি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক কে এম হাসান।

১১ দলীয় ঐক্যের পক্ষে স্মারকলিপিটি হস্তান্তর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবদুল আউয়াল।

স্মারকলিপি প্রদানের সময় জামায়াতে ইসলামীর জেলা অফিস সেক্রেটারি আশরাফুল ইসলাম, পৌর আমীর হারুনর রশীদ, সদর উপজেলা আমীর অ্যাডভোকেট মোহাম্মদ সোলায়মান ও রোয়াংছড়ি উপজেলা সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেনসহ দলের একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মৈত্রী/এইচ.এম।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies