বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম
থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলক
উপজেলা কভার নিউজ

থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবর

শেয়ার করুন:

অনুপম মারমা, থানচি (বান্দরবান) :
​বান্দরবানের থানচি উপজেলায় চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনা দিতে ব্যাপক প্রস্তুতি চলছে। এ উপলক্ষে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরীর প্রথম থানচি সফরকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। পুরো অনুষ্ঠানকে ঘিরে পাহাড়জুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ।

​বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলিপাড়া ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

​আয়োজক সূত্রে জানা গেছে, আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় থানচি উপজেলা মিনি স্টেডিয়ামে ৩৮ বিজিবি (বলিপাড়া ব্যাটালিয়ন)-এর উদ্যোগে এই সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী রাজপুত্র সাচিংপ্রু জেরী উপস্থিত থাকবেন।

​বান্দরবান জেলাভিত্তিক সম্প্রীতি ও উন্নয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে থানচি নারী ফুটবল দল। পাহাড়ের ক্রীড়াঙ্গনে এই অনন্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ দলের কৃতী নারী ফুটবলারদের এই সংবর্ধনা দেওয়া হচ্ছে।

​৩৮ বিজিবির সহকারী পরিচালক মেজর মো. জাকির হোসেন জানান, অনুষ্ঠানে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে থানচি ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।

​স্থানীয়দের মতে, থানচির নারী ফুটবলারদের এই অর্জন শুধু দলের নয়, পুরো এলাকার গৌরব। তাঁদের সাফল্য পাহাড়ের নারী সমাজের সাহস, আত্মবিশ্বাস ও ক্রীড়াপ্রতিভার উজ্জ্বল দৃষ্টান্ত। এই সংবর্ধনা নতুন প্রজন্মের মেয়েদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি পাহাড়ে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।

​অনুষ্ঠানকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদারেরও প্রস্তুতি নেওয়া হয়েছে। সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজনটি থানচি উপজেলা মিনি স্টেডিয়ামে পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের এক মিলনমেলায় পরিণত হবে বলে প্রত্যাশা স্থানীয়দের।

 

 

Powered by Done 5 Technologies