শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রীমালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরুরুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদ
জাতীয় স্বাস্থ্য

হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে : স্বাস্থ্যমন্ত্রী

শেয়ার করুন:

লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা কমে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। আজ মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ডেঙ্গু রোগীদের চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত মোট ২৪ ঘন্টার পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, এই সময়ে সারাদেশে ডেঙ্গু রোগীর ভর্তিকৃত সংখ্যা ১ হাজার ২শ’ জন। এর আগের ২৪ ঘন্টায় (রোববার সকাল ৮ টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) এ সংখ্যা ছিল ২ হাজার ৯৩ জন।

বর্তমানে সারাদেশে হাসপাতাল গুলোতে ডেঙ্গুরোগী ভর্তি আছে ৭৫৪৭ জন- একথা উল্লেখ করে জাহিদ মালেক বলেন, আগের দিন সোমবার এই সংখ্যা ছিল ৮ হাজার ৬ জন। তিনি বলেন, এ পর্যন্ত ডেঙ্গুতে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৪০ জন।

দেশের সাধারণ মানুষ ডেঙ্গু সম্পর্কে সচেতন হওয়ার কারণেই এটা সম্ভব হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশব্যাপী হাসপাতালগুলোতে গত ২৪ ঘণ্টায় যেভাবে ডেঙ্গু রোগীদের ভর্তি সংখ্যা কমেছে, তার বড় কৃতিত্ব হচ্ছে দেশের সাধারণ মানুষের ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি পাওয়া।

স্বাস্থ্যখাতে কর্মরত ডাক্তার, নার্সসহ সকলেই পরিবারের সাথে ঈদের আনন্দ বাদ দিয়ে যেভাবে রোগীদের সেবা করছেন তার জন্য স্বাস্থ্য খাতের সকলেই প্রশংসার দাবিদার বলেও তিনি উল্লেখ করেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies