বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
রুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগ
খবর জাতীয় শীর্ষ খবর

দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 75?
শেয়ার করুন:

ঢাকা : ​দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই থেকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

​রবিবার পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তায় দুবাই সিটি পুলিশ এই গ্রেফতার অভিযান পরিচালনা করে।

​এর আগে, বাংলাদেশ পুলিশের সদর দপ্তরের অধীনস্থ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) আবেদনের প্রেক্ষিতে গত এপ্রিল ২০২৫-এ বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছিল। সেই রেড নোটিশের সূত্র ধরেই অবশেষে তাকে গ্রেফতার করা হলো।

​উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) ছিলেন।

​জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু হওয়ার পর, ২০২৪ সালের ৪ মে বেনজীর আহমেদ তার স্ত্রী ও তিন মেয়েসহ দেশ ছেড়ে পালিয়ে যান। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে আজ আরব আমিরাতে পুলিশের হাতে ধরা পড়লেন তিনি। তাকে দেশে ফিরিয়ে আনার পরবর্তী আইনি প্রক্রিয়া দ্রুতই শুরু হবে বলে জানা গেছে।

​মৈত্রী/এইচ.এম।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies