শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
নির্বাচিত

সিনিয়র সচিব পদে ৪ জন কর্মকর্তা পদন্নোতি পেলেন

শেয়ার করুন:

সিনিয়র রিপোর্টার/লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

চারজন সচিবকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। সিনিয়র সচিব হওয়া কর্মকর্তারা হলেন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এনএম জিয়াউল আলম, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মো. রহমাতুল মুমিন, নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর এবং জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন।

আজ সোমবার এই চার কর্মকর্তাকে সিনিয়র সচিব করে জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করেছে। সিনিয়র সচিব পদন্নোতি পাওয়া ৪ জনেই য যেখানে আছেন সেখানেই দায়িত্ব পালন করবেন।

এদিকে, অপর এক আদেশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies