শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
নির্বাচিত বাংলাদেশ

সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

শেয়ার করুন:

চঙ্গল চৌধুরী /লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ।

আজ শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন একাডেমির রেক্টর কাজী রওশন আক্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো: নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো: আবুল কালাম আজাদ, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ, স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ।

আলোচনা সভায় বক্তারা এই প্রতিষ্ঠান নিয়ে স্মৃতিচারণ করেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies