বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
অর্থ ও বাণিজ্য জাতীয় শীর্ষ খবর

টিসিবি সারাদেশে ৪৫ টাকা মূল্যে পেঁয়াজ সরবরাহ করেছে

শেয়ার করুন:

ভূইয়া আসাদুজ্জামান / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

বাণিজ্য মন্ত্রনণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ(টিসিবি) ঢাকাসহ সারা দেশে বিভাগ ও জেলায় ৪৫ টাকা মূল্যে পেঁয়াজ বিক্রয় জোরদার করেছে। ঢাকা শহরের ৫০ টি গুরুত্বপূর্ণ স্থানে ট্রাকসেলের মাধ্যমে এ পেঁয়াজ বিক্রয় চলছে।

উল্লেখ্য, সরকার বিশেষ উদ্যোগ নিয়ে আকাশ ও সমুদ্র পথে পর্যাপ্ত পেঁয়াজ আমদানি শুরু করেছে। ইতোমধ্যে আকাশ ও সমুদ্র পথে পেঁয়াজের চালানগুলো দেশে পৌঁছাতে শুরু করেছে। বিভিন্ন এয়ার লাইন্স যোগে মিসর, তুরষ্ক, পাকিস্থান থেকে এসকল পেঁয়াজ আমদানি হচ্ছে। সরকার পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং ন্যায্য মূল্য নিশ্চিত করতে টিসিবি’র মাধ্যমে বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করেছে।

ইতোমধ্যে, দেশী পেঁয়াজ(পাতাসহ) পর্যাপ্ত বাজারে এসেছে। পেঁয়াজের মূল্যও দ্রুত গতিতে কমছে। এখন পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies