বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
নির্বাচিত বাংলাদেশ

ডিজিটাল স্ট্র্যাটেজিস এন্ড ক্যাপাসিটি বিল্ডিং ফর পার্লামেন্ট-এ যোগ দিতে সিঙ্গাপুর স্পীকার

শেয়ার করুন:

হাবিবুর রহমান  / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

ঢাকা, ২৪ নভেম্বর ২০১৯, বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি “ডিজিটাল স্ট্র্যাটেজিস এন্ড ক্যাপাসিটি বিল্ডিং ফর পার্লামেন্ট” শীর্ষক ইভেন্টে যোগ দিতে ২৩ নভেম্বর ২০১৯ (শনিবার) রাত ১১.৫৫ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।

উল্লেখ্য, “ডিজিটাল স্ট্র্যাটেজিস এন্ড ক্যাপাসিটি বিল্ডিং ফর পার্লামেন্ট” শীর্ষক ইভেন্টটি ২৪ নভেম্বর ২০১৯ হতে , ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে। স্পীকারকে বিদায় জানাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মোঃ জাফর আহমেদ খানসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিমান বন্দরে উপস্থিত ছিলেন।

সফর শেষে স্পীকার ২৮ নভেম্বর ২০১৯ দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies