বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
বাংলাদেশ রাজনীতি

সিটি নির্বাচনের আ. লীগের প্রার্থী ঘোষণা কাল : কাদের

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

ঢাকা সিটি নির্বাচনে প্রার্থী নির্ধারণে ক্লিন ইমেজকে গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ। শুক্রবার (২৭ ডিসেম্বর) ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, গ্রহণযোগ্য, জনপ্রিয় ব্যক্তিকে তারা বাছাই করবেন। আগামীকাল সন্ধ্যায় গণভবনে প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানান তিনি। এ সময় তিনি আরও জানান, নতুন বছরে মন্ত্রিসভায় পরিবর্তন আসতে পারে।

ওবায়দুল কাদের বলেন, যারা বিতর্কের ঊর্ধ্বে রয়েছে, যাদের কোনো অপকর্মের রেকর্ড নেই তাদের আমরা প্রার্থী হিসেবে বাছাই করব।

আগামীকাল সন্ধ্যা ৬টায় গণভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা হবে। সেখানেই প্রার্থী নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, মন্ত্রিসভার পরিবর্তনের বিষয়টি সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর এখতিয়ার। রুটিন একটা পরিবর্তন তো হয়। নতুন বছরেও হতে পারে। কখন হবে, আমি ঠিক বলতে পারছি না।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies