বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
বাংলাদেশ

পরিবেশ দূষণের দায়ে দুইটি অবৈধ ইটভাটা ধ্বংস করে প্রশাসন

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

লক্ষ্মীপুরে বিভিন্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় পরিবেশগত ছাড়পত্র না থাকায় দুইটি ইটভাটার চিমনিসহ বিভিন্ন সরঞ্জাম ভেঙে দেওয়া হয়েছে।

আজ বুধবার সকাল থেকে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিন ও মকবুল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন জানান, পরিবেশ দূষণ ও বৈধ কাগজপত্র না থাকায় সংসার ব্রিকস ও এইচবিএম নামে দুইটি ইটভাটার চিমনি, কাঁচা ইট, ইট তৈরির সরঞ্জাম ও ইট পোড়ানোর চুল্লি ভেঙে দেওয়া হয়েছে। অবৈধভাবে ইট উৎপাদন করে পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম, পরিদর্শক সৌমেন মৈত্র।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies