বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
রুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগ
আরো বিষয় উত্তরবঙ্গ খবর

ভূরুঙ্গামারীতে আপন ফুফু ভাতিজার বিবাহ সম্পন্ন

শেয়ার করুন:

আবু মুসা, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রাম : ভূরুঙ্গামারীতে আপন ফুফু ভাতিজার মধ্যে বিবাহ সম্পন্ন হয়েছে। সোমবার (১লা মে) নেক্কার জনক ঘটনাটি ঘটেছে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গুচ্ছ গ্রাম এলাকায়। তারা ঐ এলাকার আবাসন প্রকল্প ঘরের বাসিন্দা আঃ জলিল ও চায়না বেগম দম্পতির মেয়ে জবেদা খাতুন জনী(২২) এবং ছাট গোপালপুর পাগলার হাট এলাকার মাইদুল ইসলামের ছেলে শুভ (২০)। দুজনে সম্পর্কে আপন ফুফু ভাতিজা।

কাজের সুবাদে দীর্ঘদিন যাবৎ অবৈধ সম্পর্কে লিপ্ত রয়েছে আপন ফুফু ভাতিজা । সেই সুবাদে দুজনের মধ্যে গড়ে উঠে অবৈধ প্রেমের সম্পর্ক। অবশেষে তিলাই ইউনিয়ন পরিষদে বিবাহের কাজ সম্পন্ন হয় আপন ফুফু ভাতিজার মধ্যে।

স্থানীয় এলাকাবাসী ও গ্রাম পুলিশ সুত্রে জানা যায়, ঐ দিন দুজনে অনৈতিক কাজ করার সময় স্থানীয় গ্রামবাসী তাদেরকে আটক করে তিলাই ইউনিয়ন পরিষদে সর্পদ করে। দুপুরে একটি শালিসি বৈঠকে পরিষদে তারা দুজনে বিবাহ করবে বলে দাবি জানালে চেয়ারম্যান তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয়।

চায়না বেগম জানায়, জনী আমার মেয়ে এবং শুভ আমার নাতী। ওরা দুজন দুজনকে পছন্দ করে। চেয়ারম্যান পরিষদে তাদের বিয়ে দিয়ে দেয়।

সংশ্লিষ্ট ইউপি সদস্য বারেক আলী বিষয়টির সত‍্যতা নিশ্চিত করেছেন।

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামানের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি অস্বীকার করে বলেন, ইউনিয়নে এমন কোনো ঘটনা ঘটেনি। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies