শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রীমালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরুরুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’
পার্বত্য বাছাইকৃত খবর শীর্ষ খবর

শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রী

মীর মোহাম্মদ হেলাল উদ্দীন
মীর মোহাম্মদ হেলাল উদ্দীন
শেয়ার করুন:

হাটহাজারী (চট্টগ্রাম): শিক্ষার মূল উদ্দেশ্য কেবল জিপিএ বা ভালো ফলাফল অর্জন নয়; বরং শিক্ষার্থীদের সৎ, যোগ্য, দায়িত্বশীল ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উত্তর চট্টগ্রামের নাংগলমোড়া শামসুল উলুম কামিল মাদরাসার গভর্নিং বডি, শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন।

 

মাদরাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব লায়ন সালাউদ্দিন আলীর সভাপতিত্বে আয়োজিত এই সভায় দ্বীনি শিক্ষার প্রসার, শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষা ও শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, একটি শিক্ষিত, নৈতিক ও মানবিক সমাজ গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। আধুনিক বিশ্ব ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দ্বীনি শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও সাধারণ জ্ঞানে পারদর্শী হতে হবে।

 

শিক্ষকদের জাতি গঠনের কারিগর আখ্যায়িত করে প্রতিমন্ত্রী বলেন, পাঠ্যবইয়ের জ্ঞান বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সততা, শৃঙ্খলা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা সৃষ্টি করা শিক্ষকদের অন্যতম মূল দায়িত্ব। বিশেষ করে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন নেওয়া এবং মেধা বিকাশে সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী পরামর্শ দিয়ে বলেন, সফলতার জন্য কঠোর পরিশ্রম, সময়ানুবর্তিতা ও আত্মগঠনের কোনো বিকল্প নেই। মাদক, অসৎ সঙ্গ ও সময়ের অপচয় ত্যাগ করে পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী বর্তমান বিশ্ব প্রতিযোগিতামূলক হওয়ায় তথ্যপ্রযুক্তি, ভাষাগত দক্ষতা ও নেতৃত্বের গুণাবলী অর্জনের পাশাপাশি দেশীয় সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে তা দেশের কল্যাণে নিয়োজিত করার পরামর্শ দেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ, ভূমি প্রতিমন্ত্রীর এপিএস আমিনুল ইসলাম, হাটহাজারী থানার ওসি জাহিদুর রহমান এবং উপজেলা প্রকৌশলী রফিকুল আলম।

 

পরে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন পল্লী মঙ্গল সমিতি মাঠ, চৌধুরীহাট, হাটহাজারী, চট্টগ্রামে হিন্দু ভক্তদের মাঝে পূজার সামগ্রী বিতরণ করেন।

Powered by Done 5 Technologies