শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
শীর্ষ খবর

উপাচার্যের (ভিসি) বাস ভবনের সামনে অবস্থান নিয়েছে নির্বাচন বর্জনকারীরা

শেয়ার করুন:

ঢাবি প্রতিনিধি,

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ডাক দিয়ে উপাচার্যের (ভিসি) বাস ভবনের সামনে অবস্থান নিয়েছে ছাত্রদল। সোমবার দুপুর পৌনে ২টার দিকে তারা ভিসির বাস ভবনের মূলফটকের সামনে বসে পড়েন।

এর আগে সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ ছাড়া সব প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেয়। মধুর ক্যান্টিনে ভোট বর্জনের ঘোষণায় একাত্ততা ঘোষাণা করে ছাত্রদলও। সবপ্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়ে উপাচার্যের কার্যালয়ের দিকে যায়। সেখান থেকে ছাত্রদল ভিসির বাসভবনের মূল ফটকের সামনে অবস্থান নেয়।

ভোট বর্জনের পাশাপাশি মঙ্গলবার থেকে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছেন সব প্রার্থী। এ সময় সব ক্লাস বন্ধ থাকবে বলে জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies