শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক শীর্ষ খবর

নিউজিল্যান্ডের মসজিদে ‘সন্ত্রাসী’ হামলাকারী অস্ট্রেলিয়ার নাগরিক

শেয়ার করুন:

সিডনী,

লিগ্যাল ডেস্ক : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, নিউজিল্যান্ডের একটি মসজিদে শুক্রবার হামলা চালিয়ে অনেক মুসল্লিকে হত্যাকারী বন্দুকধারী অস্ট্রেলিয়ার নাগরিক। সে চরম ডানপন্থী ও সহিংস উগ্রবাদী। খবর এএফপি’র।

মরিসন বলেন, কট্টর ডানপন্থী এক সন্ত্রাসী নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ভয়াবহ বন্দুক হামলা চালিয়েছে। সে জন্মগতভাবে অস্ট্রেলিয়ার নাগরিক।
এ ব্যাপারে আর বিস্তারিত কিছু উল্লেখ না করে তিনি বলেন, নিউজিল্যান্ড কর্তৃপক্ষের নেতৃত্বে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies