বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
বিজ্ঞান ও প্রযুক্তি

ই-কমার্সের ডাক’- এই শ্লোগানে বিভাগীয় শহরে মেলা

শেয়ার করুন:

এস এম আআলাউদ্দিন,

ঢাকা, ভয়েস ডেস্ক : ই-ক্যাব ও ডাক বিভাগের যৌথ উদ্যোগে আগামী ৩০ মার্চ থেকে দেশের আটটি বিভাগীয় শহরের পোস্ট অফিস প্রাঙ্গণে পর্যায়ক্রমে ই-কমার্স মেলা অনুষ্ঠিত হবে।
‘ই-কমার্সের ডাক’- এই শ্লোগানে এ মেলা অনুষ্ঠিত হবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার আজ শনিবার বিকেলে রাজধানীর জিপিও’তে অবস্থিত ডাক ভবনে কেক কেটে ই-কমার্স মেলার শুভ উদ্বোধন করেন।

বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডল, ই-ক্যাবের সাধারণ সম্পাদক, মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল, সহ-সভাপতি রেজওয়ানুল হক জামি ও পরিচালক মোহাম্মদ সাহাব উদ্দিন, দারাজ বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোস্তাহিদল হক এবং ই-ক্যাবের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, আগামী ৩০ মার্চ চট্টগ্রামে, ৬ এপ্রিল রাজশাহীতে, ১৩ এপ্রিল সিলেটে, ২০ এপ্রিল খুলনায়, ২৭ এপ্রিল রংপুরে, ৪ মে বরিশালে, ১১ মে ময়মনসিংহে এবং ১৮ মে ঢাকায় এ মেলা অনুষ্ঠিত হবে।

মেলা উপলক্ষে পণ্য ও সেবা প্রদর্শনীর পাশাপাশি সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies