বুধবার, ১১ নভেম্বর ২০২৬
আইন-আদালত

পারভেজ হত্যা মামলায় ১ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন

শেয়ার করুন:

পারভেজ হত্যা মামলায় ১ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন

ময়মনসিংহ প্রতিনিধি,

লিগ্যাল ভয়েস ডেস্ক : ময়মনসিংহে শহরের চাঞ্চল্যকর পারভেজ হত্যা মামলায় একজনের ফাঁসি ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মুহাম্মদ নুরুল আমিন বিপ্লব এই রায় প্রদান করেন।

মামলায় প্রধান আসামি হাবিবকে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড ও অন্য চার আসামি স্বপ্না বেগম, জীবন, সারোয়ার, সাব্বির ও শরীফকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আসামিদের মধ্যে সারোয়ার মৃত আর দুইজন পলাতক রয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের পর থেকে দণ্ডাদেশ কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২২ ফেব্রুয়ারি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে নগরীর ছত্রিশবাড়ি কলোনি এলাকার পারভেজকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে খুন করে দুর্বৃত্তরা। ওই দিনই নিহতের মা সেলিনা আক্তার বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ২২ জুন আসামিদের অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। ওই মামলার দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার বিজ্ঞ আদালত এ রায় প্রদান করেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies