শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
আইন-আদালত

কাবিননামায় ‘কুমারী’ শব্দ তুলে দেয়ার নির্দেশ

শেয়ার করুন:

এ্যাড. ফারহানা হক,

লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর : মুসলিমদের বিয়ে নিবন্ধন ফরম অর্থাৎ কাবিননামার পাঁচ নম্বর কলাম থেকে কনের বেলায় ‘কুমারী’ বাদ দিয়ে ‘অবিবাহিতা’ যুক্ত করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর চার নম্বর কলামে (ক) যুক্ত করে ছেলেদের বেলায় ‘বিবাহিত’, ‘বিপতœীক’ ও ‘তালাকপ্রাপ্ত’ কিনা তা সংযোজন করতে বলা হয়েছে।

রবিবার মুসলিম বিবাহ ও তালাক আইনের ৯ ধারা অনুযায়ী নিকাহনামা সংশোধনীর বিষয়ে একটি রুল নিষ্পত্তি করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর বেঞ্চ এ রায় দেয়।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও আইনুন্নাহার সিদ্দিকা। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies