বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
অর্থ ও বাণিজ্য

খেলাপি ঋণ এক টাকাও বাড়বে না : অর্থমন্ত্রী

শেয়ার করুন:

ভূইয়া আসাদুজ্জামান,

লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর : দেশে খেলাপি ঋণ এখনই কমার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘নন-পারফর্মিং লোন (খেলাপি ঋণ) আমাদের এখানে কমার কোনো সুযোগ নেই। কারণ, নন-পারফর্মিং লোন কমানোর জন্য যে অ্যাক্সিট প্ল্যান দিয়েছিলাম, সেটা এখনও কার্যকর করতে পারি নাই।’

রোববার (২৫ আগস্ট) বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর চেয়ারম্যান ও সিইও/ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে এক আলোচনা শেষে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় এক সংবাদকর্মী প্রশ্ন করেন, অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনই বলেছিলেন, খেলাপি ঋল এক টাকাও বাড়বে না। এখন এর ব্যর্থতার দায় স্বীকার করবেন কি না?

জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘খেলাপি ঋণ এক টাকাও বাড়বে না। খেলাপি ঋণ বাড়ছে -এটা আমি মানব না। যেদিন আমি বলেছিলাম খেলাপি ঋণ বাড়বে না, সেদিনই আমি বলেছিলাম একটা অ্যাক্সিট প্ল্যান রাখব। সেই অ্যাক্সিট প্ল্যান কার্যকর হলে বলবেন যে, বাড়ছে কি বাড়েনি।’

শুধু কি অ্যাক্সিট প্ল্যান বাস্তবায়ন না হওয়াই খেলাপি ঋণ না কমার কারণ? এমন প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, ‘অবশ্যই। ব্যবসায়ীরা তো এখন টাকাই দিচ্ছে না। এমন কি যারা দিত, তারাও এখন দিচ্ছে না। তারা এ সুযোগ নেবে, তারা তো ব্যবসায়ী।’

অর্থমন্ত্রী বলেন, ‘আমরা তাড়াতাড়ি এর সুরাহা করব। সুরাহা করলে আমাদের অবস্থা আপনারাই মূল্যায়ন করতে পারবেন। আপনারা খুশি হবেন। তখন দেশের ব্যবসা-বাণিজ্যের চিত্রই বদলে যাবে।’

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies