শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
বাংলাদেশ

পীরগঞ্জে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় ২ যুবক গ্রেফতার

শেয়ার করুন:

জেলা প্রতিনিধি,

লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর : রংপুরের পীরগঞ্জে অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় অভিযুক্ত দুই ধর্ষককে গ্রেফতার করেছে পীরগঞ্জের থানা পুলিশ। গ্রেফতার দুজনের নাম আলমগীর ও রুবেল। রবিবার বিকেলে তাদের গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুরেশ চন্দ্র।

ওসি জানান, গত শুক্রবার (২৩ আগস্ট) রাতে ওই স্কুলছাত্রী বাড়ির পেছনে টিউবওয়েলের পানি আনতে যায়। পানি নিয়ে ফিরে আসতে দেরি হলে অনেক খোঁজাখুজির পর নারকেল গাছ থেকে হাত পা বাধা অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় তার পরিবার। ঘটনার পর দিন কিশোরীর বাবা বাদী হয়ে দুজনের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় গণধর্ষণ মামলা দায়ের করে।

পুলিশ অভিযান চালিয়ে শনিবার রাত ৩টায় পীরগঞ্জের মিলনপুর গ্রাম থেকে আলমগীর ও রুবেল নামে দুই যুবককে গ্রেফতার করে। তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। তদন্ত করে বাকি ধর্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি সুরেশ চন্দ্র।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies