শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
নির্বাচিত

বাংলাদেশ বিমানে এমডি পদে নিয়োগ পেলেন মো: মোকাব্বির হোসেন

শেয়ার করুন:

সিনিয়র রিপোর্টার/লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও পদে মো. মোকাব্বির হোসেনকে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার তাকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মো. মোকাব্বির হোসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালন করছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আবদুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে অবিলম্বে আদেশটি কার্যকর করা হবে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies